কারে বুঝাব সখী মম মনেরি বেদন।
কালার সনে প্রেম করি ঘটিল মরণ।।
বংশীস্বরে বাহির কৈরে, আঁখি ঠারে প্রাণ হৈরে।
দামিনী ঝলকে কোথা লুকিল এখন।।
হস্তে ধৈরে প্রেম শিখাল, প্রেমে দিওয়ানা বানাল।
বন বৃন্দাবনে ভ্রমি না পাই দরশন।।
সবে প্রাণপণ মোরে, তোষিতেক সমাদরে।
বন্ধের প্রেমে মজি এবে হৈয়াছি দুশমন।।
পূর্ণিমা বসন্তে, অলির গুন গুন গীতে।
কুকিলের কুহু স্বরে বিধরে জীবন।।
চল সখী কুঞ্জবনে, দুঃখ বুঝাই সমীরণে।
বন্ধেরে বুঝাব যাই আমার বর্ণন।।
অহে প্রিয়ে মাওলা ধন, মকবুল যে মত জন।
রাতুল পদ দেখাইয়ে শান্ত কর মন।।