ঐ রসিকের প্রেম যাতনা

ঐ রসিকের প্রেম যাতনা সংসারেতে নাই আপনা, প্রেম সাগরে ঝম্প দিলে নিত্য করে গান বাজনা।। তাল বাজানা প্রেমের তালে যদি মাওলার দিকে টানে, আসল এবাদত এই ফরমাইয়াছেন মাওলানা।। শরা মতে গান বাজনা, আলেমগণে করেন মানা, প্রেম শাস্ত্রে নিষেধ নাইরে খোদার ভাবে যে হয় ফানা।। প্রেমের রফরফ করি এবে লতিফ দাওনা পাড়ি, আকলের বোরাখ তোমার সেই […]

ঐ রসিকের প্রেম যাতনা সংসারেতে নাই আপনা,
প্রেম সাগরে ঝম্প দিলে নিত্য করে গান বাজনা।।

তাল বাজানা প্রেমের তালে যদি মাওলার দিকে টানে,
আসল এবাদত এই ফরমাইয়াছেন মাওলানা।।

শরা মতে গান বাজনা, আলেমগণে করেন মানা,
প্রেম শাস্ত্রে নিষেধ নাইরে খোদার ভাবে যে হয় ফানা।।

প্রেমের রফরফ করি এবে লতিফ দাওনা পাড়ি,
আকলের বোরাখ তোমার সেই দিকেতে আর চলে না।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

ঐ রসিকের প্রেম যাতনা