আমি সেই স্বর্গবাসী

আমি সেই স্বর্গবাসী আদমজাদা আদম হই, হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই। আদম খোদা নহে জুদা আদম থেকে হাওয়া পয়দা, ছলে চক্রে প্রেমের লীলা মানবি বুঝিল কৈ। হাওয়ার বেটি হাওয়ার জাতি, ধরেছে বিদ্যুতের বাতি, আকর্ষণে আমি সদা আত্মহারা হয়ে রই। হাওয়ার মুখে কাবার ছবি, সাধু সিদ্ধা অলি নবি, শান্তি পথে কে গিয়াছে হাওয়ারই মিলন […]

আমি সেই স্বর্গবাসী আদমজাদা আদম হই,
হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই।

আদম খোদা নহে জুদা
আদম থেকে হাওয়া পয়দা,
ছলে চক্রে প্রেমের লীলা মানবি বুঝিল কৈ।

হাওয়ার বেটি হাওয়ার জাতি,
ধরেছে বিদ্যুতের বাতি,
আকর্ষণে আমি সদা আত্মহারা হয়ে রই।

হাওয়ার মুখে কাবার ছবি,
সাধু সিদ্ধা অলি নবি,
শান্তি পথে কে গিয়াছে হাওয়ারই মিলন বৈ।

আদমজাদা আদম হলে,
চেয়ে দেখ সৃষ্টি মূলে,
হাওয়া দেবী বসিয়াছেন নিত্যানন্দের ভাণ্ড লই।

যে পথে আসা যাওয়া,
সে পথ দেখাবে হাওয়া,
বৎসরের পন্থ যাবে মুহুর্তেতে পাড় হই।

কিন্তু যেতে হাওয়ার কাছে,
পথেতে সাপিনী আছে।
সাপের মন্ত্র না জানিলে সে পথে যেওনা সই।

বুঝতে না পারিলে কথা
মাইজভাণ্ডারে রাখো মাথা,
ইব্রাহিমে বুঝায়ে দিবে করিমের মন্তব্য লই।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

আমি সেই স্বর্গবাসী