আমি নাচনা ভালবাসিরে ভাই

আমি নাচনা ভালবাসিরে ভাই নাচনা ভালবাসি। যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী।। নাচে ওলিওল্লাগণ, নাচে নফছ হয় দম, নাচে দেখে নূরে রোশন দরবেশ আর তপসী।। মণিপুরের নাচে মানুষ বেঁচে রয়েছে, জিন পরী ফেরেস্তা নাচে মাইজভাণ্ডারে আসি।। নারীর নাচের কি বাহার, যেমন টেলিগ্রাফের তার, নাচ্ থামিলে থাকেনা আর, সোনা মুখের হাসি।। নাচে কলব জিন্দা হয়, […]

আমি নাচনা ভালবাসিরে ভাই নাচনা ভালবাসি।
যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী।।

নাচে ওলিওল্লাগণ, নাচে নফছ হয় দম,
নাচে দেখে নূরে রোশন দরবেশ আর তপসী।।

মণিপুরের নাচে মানুষ বেঁচে রয়েছে,
জিন পরী ফেরেস্তা নাচে মাইজভাণ্ডারে আসি।।

নারীর নাচের কি বাহার, যেমন টেলিগ্রাফের তার,
নাচ্ থামিলে থাকেনা আর, সোনা মুখের হাসি।।

নাচে কলব জিন্দা হয়, নাচে দিলের পর্দা ক্ষয়,
নাচতে নাচতে রমেশে কয় প্রেম রাজ্যতে পশি।।

লেখক: কবিয়াল রমেশ শীল

আমি নাচনা ভালবাসিরে ভাই