আপনে মূহু পর আঞ্চল ধর কর করকে আজুবা ছলনা।
মনকে ঠমকে দর্শন দেকে, বিচ্ছেদে মারিছে মাওলানা।।
বেরঙ্গী নেরূপী রহে কর্ পেয়ারে, হো কর জানি বহুরূপী।
জগত ছুরতে আকর কে ভবেতে, খুলিছে রূপেরি কারখানা।।
আপনে জাত মেঁ পেয়ারে বেরঙ্গ, দোনো আলম উছকা রঙ্গ।
গুপ্তে ব্যক্তে, রঙ্গ হ্যায় উছকা, জগৎ উছকে আইনা।।
রূপ সাগর কি তরঙ্গছে, জগৎ মৌজী নেকলি হেঁ।
আপনে মৌজমে আপে ডুবে, মীম নামে বাহানা।।
বিয়োগী হোকর, বৈরাগী বণকর কেয়া তু ফেরতা মকবুল।
আদম ছুরতে আকর্ ভবেতে, ছলনা খেলিছে মাওলানা।।