হাওয়াতে বিমান চলে

হাওয়াতে বিমান চলে কোথা রে ইঞ্জিনের মূল, কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল।। কেমন বিজ্ঞানের বল দিবানিশি চলে কল, শুনহে ইঞ্জিন কক্ষে হু-হু শব্দের হুলুস্থুল।। প্রত্যয় না হয় যদি দেখ হে দু’চক্ষু মুদি, দিয়ে দেখ আপনা দু’কর্ণ মূলে দুই আঙ্গুল।। বিচিত্র ইঞ্জিনের চাল, উঠছে সহস্র তাল, বসেছেন ইঞ্জিন মূলে নবীজী হযরত রছুল।। […]

হাওয়াতে বিমান চলে কোথা রে ইঞ্জিনের মূল,
কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল।।

কেমন বিজ্ঞানের বল
দিবানিশি চলে কল,
শুনহে ইঞ্জিন কক্ষে হু-হু শব্দের হুলুস্থুল।।

প্রত্যয় না হয় যদি
দেখ হে দু’চক্ষু মুদি,
দিয়ে দেখ আপনা দু’কর্ণ মূলে দুই আঙ্গুল।।

বিচিত্র ইঞ্জিনের চাল,
উঠছে সহস্র তাল,
বসেছেন ইঞ্জিন মূলে নবীজী হযরত রছুল।।

গুরু যারে দয়া করে
সে গিয়ে বিমানে চড়ে,
যাইয়া অনন্ত বনে তুলে আনে কাম্য ফুল।।

করিমে কহিছে সার,
ফুল তুলিবার ইচ্ছা যার,
শিরে ধর মাইজভাণ্ডারী মাওলা ধনের চরণ ধূল।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

হাওয়াতে বিমান চলে