শুন প্রেমিক ভাই, কাহারে দুঃখ বলি।
যার কাছে, যাই সেই বলে, প্রাণের বাবা ঘরে নাই।।
বাবা আছে তোর ঘরে, বিচারিয়া দেখনা তারে।
ছারে আলম ফানা হলে, আমার বাবার মরণ নাই।।
সে কেমনে প্রেমিক হল বাবা ধনে না চিনিল।
বাস করেছেন অমর পুরে, বিরাজিছেন সর্ব্ব ঠাঁই।।
যেই দিকে নজর কর, বাবার জামাল দেখতে পার।
সবার মাঝে জলওয়াগর, হয়ে আছেন সর্ব্বদাই।।
এই জামানার আজব যারা, যত সব এশক হারা।
হয়েছে জীবনে মরা, প্রাণ পাইবার আশা নাই।।
দীন সফির কথা ধর, দীলে এশক পয়দা কর।
দরবারেতে আছেন বাবা, চোখ ফুটিলে দেখবি ভাই।।