মন মাঝি ভাই ধীরে চালাও প্রেমের নৌকা,
সমুদ্রের উত্তাল তরঙ্গে ও মাঝি ভাই দেখে হইসনা বোকা,
হৃদ মাঝারে গুরু ফটো, নিত্য রাখিস আঁকা।
প্রথম দুই ঘাট ছাড়িয়া গেলেরে ও মাঝি ভাই তারপর নাই আর ঠেকা।
আর কদ্দুর উজানে গেলে মাসুকপুর যার দেখা।
নৌকার আগিল আছে খোদ মহাজন ও মাঝি ভাই পর্দার আড়ে ঢাকা।
তুই ঘুম পেলে সে জাগিয়া থাকে তোরে দেনা দেখা।
নৌকার ধনী নূর বদনি ও মাঝি ভাই করুণাতে মাখা।
রমেশ বলে ভক্তি ছুফান দায় হল ঠিক রাখা।