মন আমার নিত্য নূতন খাও

মন আমার নিত্য নূতন খাও, নিত্য নব স্বরে প্রেম বাঁশরি বাজাও।। নাই দেশে কর গমন নাই বস্ত্র কর পৈরন। নাই খানা কর ভোজন উদর ভারাও।। সতত নাই কাম কর নাই জনার নাম স্মর। নাই মরা মরিয়ে নিজ প্রাণীকে বাঁচাও।। নাই চিজ কর দেখন নাই কথা করহ শ্রবণ। নাই সনে ছালামের মন নাই হইয়ে মিশাও।। লেখক: […]

মন আমার নিত্য নূতন খাও,
নিত্য নব স্বরে প্রেম বাঁশরি বাজাও।।

নাই দেশে কর গমন নাই বস্ত্র কর পৈরন।
নাই খানা কর ভোজন উদর ভারাও।।

সতত নাই কাম কর নাই জনার নাম স্মর।
নাই মরা মরিয়ে নিজ প্রাণীকে বাঁচাও।।

নাই চিজ কর দেখন নাই কথা করহ শ্রবণ।
নাই সনে ছালামের মন নাই হইয়ে মিশাও।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী