বাবা তোমার শানে দাসে কি করব

বাবা তোমার শানে দাসে কি করব বাহান। নবী, অলী তাবেদান, হুর পরী মস্তান।। যেবা আসে তোমার দ্বারে, তবে ছের নুয়ে পড়ে। দমেতে হয় কলব জারী, জিকরেতে হয়রাণ।। এসে তোমার পদ ছায়ায়, একটু আশ্রয় পেয়ে দয়ায়। হয়েছে দুলিয়াতে অমর নির্ভর দোজাহান।। প্রেমের পরশ পেয়ে তোমার, দোজাহানে হল গোলজার। তৌহীদের ধমকে কাঁপায়, তামাম জাহান।। সফি কত দিন […]

বাবা তোমার শানে দাসে কি করব বাহান।
নবী, অলী তাবেদান, হুর পরী মস্তান।।

যেবা আসে তোমার দ্বারে, তবে ছের নুয়ে পড়ে।
দমেতে হয় কলব জারী, জিকরেতে হয়রাণ।।

এসে তোমার পদ ছায়ায়, একটু আশ্রয় পেয়ে দয়ায়।
হয়েছে দুলিয়াতে অমর নির্ভর দোজাহান।।

প্রেমের পরশ পেয়ে তোমার, দোজাহানে হল গোলজার।
তৌহীদের ধমকে কাঁপায়, তামাম জাহান।।

সফি কত দিন ধরে, বসে আছে তোমার দ্বারে।
এবে একটু দয়া কর, দয়াল বাবাজান।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী