নিঠুর পাষাণ মন জাননা ভাণ্ডারী কেমন ধন,
ধরাতলে আসিয়াছে নব রূপে নারায়ণ।।
দিব্য চক্ষু প্রকাশ করি, হৃদয়েরি জুরমি ধরি,
লাহুতেতে ডুব দিলে পাবি তাহার দরশন।।
গাইন লাম মিম দিয়া ছলনায় গেলাম বলিয়া,
খোদ রহমান দেখা দিয়া হরে নিল দাসের মন।।
জ্ঞান চক্ষু না ফুটলে পরে, কয়জন তারে চিনতে পারে,
বহু রূপে খেল করে বিশ্বব্যাপী সেই একজন।।
অভিজ্ঞ মৌলভী গণে না চিনে ভাণ্ডারী ধনে,
আল-অলিও লায়ামতু আছে নবীজির বচন।।
ভাণ্ডারীর আশেক যারা, সংসারেতে সর্বহারা,
পাবে আর্শেরী ছায়া, ভাণ্ডারীর সেবকগণ।।
হীন দাস আমিনে কয়, ভাণ্ডারী মানুষ নয়,
নূরের অঙ্গে নূরের রঙ্গে, নূরে নূরে মিলন হয়।।