দয়াল মুর্শিদও লুকাইলা কোথায়,
বিচারিয়া না পাওয়া যায় মক্কা মদিনায়।।
অ-মুর্শিদও,
ইব্রাহিম খলিল উল্লায় মক্কার ঘর বানায়,
রসূল উল্লার ধর্ম জাহির করে মদিনায়।।
জানে কাবার ঘরে বাবায়, পুশিদা খেলায়,
পীর বিনে সেই মোকামে, যাওয়া নাহি যায়।।
ভাণ্ডারের চরণ সিঁড়ি, পাইল যেই জনায়,
মারফতের মীম ধরিয়া, নাইচ্ছা মধু খায়।।
ভবে আইসা ফাঁন্দে পৈরা, কাঁন্দে আবদুল্লায়,
রস থাকিতে বস কৈরা লও, ধৈরা পীরের পায়।।