তুমি মারবে যত চাইব তত, তোমায় আমি পেতে।
তুমি ঠেলবে যত, পড়বো তত, তোমার পায়ে লুটে।।
তুমি দিবে যত গাল, ঘুরাও যত কাল।
ততই আমি ধেয়ে যাব, তোমার প্রেমে মেতে।।
তুমি ঘটাওনা জঞ্জাল, দুঃখ দাওনা যত কাল।
প্রেমের ধোঁয়া ছুটবে আমার, তোমায় দহে দিতে।।
তুমি করো গো কাঙ্গাল, আমার লুটিয়ে সব মাল।
তোমায় বাবা ছাড়ব নাকো, এ’প্রাণ থাকিতে।।
সফি হউক না যত বোকা, সেই বুঝেছে তোমার ধোঁকা।
তোমার চরণ তৌহীদ দামান, দাও না দাসে পেতে।।