কেমনে রাখিব আমি তোমারে।
রাখিলে রাখন যায় না হৃদ পেটারে।।
যদি হইতা টাকা কড়ি, সিন্ধুকে রাখিতাম ভরি।
যদি অলঙ্কার অঙ্গে রাখিতাম পৈরে।।
মস্তকে রাখিলে মন ধূপে জ্বলে যাবে তন।
নয়নে রাখিতে নারি জলেরি ধারে।।
আমি কেনে রাখব প্রাণ, সর্বস্থানে তোমার স্থান।
তুমি যে ছালামের প্রাণ, লিয়াছ হৈরে।।