কেন বিরলে স্বজন আয় দেলে

কেন বিরলে স্বজন, আয় দেলে ফরমুন। ধৈর্য ধরি থাক স্বরি, ভাণ্ডারীর গুণ।। ভাণ্ডারীর চরণ ভজ সর্বক্ষণ। ভাণ্ডারী ভজিলে পাবে, খালেকে বেচুন।। ভাণ্ডারী বাখান মোহিত জাঁহান। স্বদেশে-বিদেশে, জারি যাঁর গুণগান।। দেবতা সকল মানবির দল। হুরে নূরে তছবি, জপে যাঁর কৃতিগুণ।। না জানে কখন, কোন সাধুজন। ভাণ্ডারীর কারবার সবাই মজনুন।। জগত মোখতার গাউসে মাইজভাণ্ডার। বিপরীত বলে তাঁর, […]

কেন বিরলে স্বজন, আয় দেলে ফরমুন।
ধৈর্য ধরি থাক স্বরি, ভাণ্ডারীর গুণ।।

ভাণ্ডারীর চরণ ভজ সর্বক্ষণ।
ভাণ্ডারী ভজিলে পাবে, খালেকে বেচুন।।

ভাণ্ডারী বাখান মোহিত জাঁহান।
স্বদেশে-বিদেশে, জারি যাঁর গুণগান।।

দেবতা সকল মানবির দল।
হুরে নূরে তছবি, জপে যাঁর কৃতিগুণ।।

না জানে কখন, কোন সাধুজন।
ভাণ্ডারীর কারবার সবাই মজনুন।।

জগত মোখতার গাউসে মাইজভাণ্ডার।
বিপরীত বলে তাঁর, ইবলিশ মালাউন।।

তাপীত করিম যেন ইব্রাহিম।
শ্রীচরণে নিজ প্রাণ কোরবানী করুন।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

কেন বিরলে স্বজন আয় দেলে