কি গুণের বাহাদুরী তোর

কি গুণের বাহাদুরী তোর, কি গুণের বাহাদুরী তোর। লাখে লাখে মন বাঁধা দিয়া প্রেম ডোর।। জনজিরে যাহারে নারে, তুমি বান্ধ আঁখি ঠারে। সদা ধড়ফড় কৈরে, খাইয়ে খঞ্জর।। লোভী চোরে হরে ধন, তুমি হর প্রাণ মন। ত্রিভুবনে আছে কন, তুমি হেন চোর।। ওহে মোর প্রাণ ধন, তুমি প্রেম মদ দিয়ে দান। কর ছালামেরি মন, তব প্রেমে […]

কি গুণের বাহাদুরী তোর, কি গুণের বাহাদুরী তোর।
লাখে লাখে মন বাঁধা দিয়া প্রেম ডোর।।

জনজিরে যাহারে নারে, তুমি বান্ধ আঁখি ঠারে।
সদা ধড়ফড় কৈরে, খাইয়ে খঞ্জর।।

লোভী চোরে হরে ধন, তুমি হর প্রাণ মন।
ত্রিভুবনে আছে কন, তুমি হেন চোর।।

ওহে মোর প্রাণ ধন, তুমি প্রেম মদ দিয়ে দান।
কর ছালামেরি মন, তব প্রেমে ভোর।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী