কত আর গাহিব বাবা! তোমার প্রেমের জয়গান।
এবে চরণ ধূলা দানে, পূর্ণ কর দাসের প্রাণ।।
কতদিন আর বাঁচব ধরায়, জীবন ধন ফুরায়ে যায়।
কি লাভ হল এসে হেথায়, না পেলে তোর প্রেম রতন।।
মোহ মায়ায় ডুবে রইলাম, বাবা তোরে না চিনিলাম।
ভব সাগরে ডুবে যে যায়, সোনার জীবন তরী খান।।
সোনার জীবন গেল বয়ে, বাবা তোমায় হারা হয়ে।
এসো বাবা হৃদ মন্দিরে, মার তোমার বাঁশির টান।।
এমনি কি মোর প্রাণ মণি, চলে যাবে দিন যামিনি।
বিচ্ছেদ রাগীনি ধরি, সফির কাঁদে পাঁচ পরাণ।।