আমি যে পাতকি পাপী

আমি যে পাতকি পাপী, মহাদোষে দোষী হই। কিন্তু তব দাসগণের, সঙ্গে সদা মিশে রই।। সেবা ভক্তি নাহি জানি, না চলি আদেশ মানি। রহমান নামের অর্থনামে, সদা চেয়ে রই।। তব দাসগণের মুখ, শুনেছি বচন সুখ। তব পদ দরশনে, পাপ যায় পুণ্য হই।। সে কথাটি শিরে ধরি, রহেছি তোমাকে স্মরি। তুমি ধন ভাণ্ডারী বিনে, করিমের কে আছে […]

আমি যে পাতকি পাপী, মহাদোষে দোষী হই।
কিন্তু তব দাসগণের, সঙ্গে সদা মিশে রই।।

সেবা ভক্তি নাহি জানি, না চলি আদেশ মানি।
রহমান নামের অর্থনামে, সদা চেয়ে রই।।

তব দাসগণের মুখ, শুনেছি বচন সুখ।
তব পদ দরশনে, পাপ যায় পুণ্য হই।।

সে কথাটি শিরে ধরি, রহেছি তোমাকে স্মরি।
তুমি ধন ভাণ্ডারী বিনে, করিমের কে আছে কই।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

আমি যে পাতকি পাপী