আপনা প্রেমে আপে মজি আপে

(আমি) আপনা প্রেমে আপে মজি, আপে ঢুইরাছি। আপনা বিরহে আপে হারি, আপে ঘুইরাছি।। আপে আপে ছিলেম স্বাধীন, না ছিলেম কার অধিন। প্রেমে পড়ি আপে হারি, তত্ত্বে ফিরেছি।। আপ রূপ দরশনে, ইচ্ছিতে আপনা মনে। আপে আপে হারি আপে, বৈরাগী হৈয়াছি।। কারে বুঝাব বেদনা, নিজ মতন কারে পাইনা। নিজ মতন না পাইয়ে, মরমে মৈরাছি।। আপ তত্ত্বে আপে […]

(আমি) আপনা প্রেমে আপে মজি, আপে ঢুইরাছি।
আপনা বিরহে আপে হারি, আপে ঘুইরাছি।।

আপে আপে ছিলেম স্বাধীন, না ছিলেম কার অধিন।
প্রেমে পড়ি আপে হারি, তত্ত্বে ফিরেছি।।

আপ রূপ দরশনে, ইচ্ছিতে আপনা মনে।
আপে আপে হারি আপে, বৈরাগী হৈয়াছি।।

কারে বুঝাব বেদনা, নিজ মতন কারে পাইনা।
নিজ মতন না পাইয়ে, মরমে মৈরাছি।।

আপ তত্ত্বে আপে এখন, জানিয়ে ভাণ্ডারী সুজন।
মকবুল আপে সাধিবারে, কষি ধৈরাছি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

আপনা প্রেমে আপে মজি আপে