হৃদয় বন্ধু পরাণ আমার

হৃদয় বন্ধু পরাণ আমার দেখা দিয়ে আবার কোথায় লুকালে, তোমারি নূরে বাসরী সুরে নয়ন ঠারে মন ভুলালে।। হৃদয় আসনে, কোমল শয্যায়, শূন্য রেখেছি তোমারি আশায়, তোমারি রূপের জ্বলন্ত শিখায় পতঙ্গিনী সম আমারে জ্বালালে। পর্দার আড়ে গোপন তুমি, নয়ন জলে ভাসিব আমি, ঘোমটা দিয়ে রয়েছে তুমি, দেখা না দিলে কেন ভাণ্ডারে আনালে।। সারাটি জীবন তোমারে চাহিয়া, […]

হৃদয় বন্ধু পরাণ আমার দেখা দিয়ে আবার কোথায় লুকালে,
তোমারি নূরে বাসরী সুরে নয়ন ঠারে মন ভুলালে।।

হৃদয় আসনে, কোমল শয্যায়,
শূন্য রেখেছি তোমারি আশায়,
তোমারি রূপের জ্বলন্ত শিখায় পতঙ্গিনী সম আমারে জ্বালালে।

পর্দার আড়ে গোপন তুমি,
নয়ন জলে ভাসিব আমি,
ঘোমটা দিয়ে রয়েছে তুমি, দেখা না দিলে কেন ভাণ্ডারে আনালে।।

সারাটি জীবন তোমারে চাহিয়া,
তোমারি গান গাহিয়া গাহিয়া,
রমেশ বলে যাওহে কহিয়া কি দোষ পাইয়া আমারে কাঁদালে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

হৃদয় বন্ধু পরাণ আমার