শুনহে প্রাণের পতি মন হরিয়ে কোথায় রইলা,
আমি মরি নাইগো ক্ষতি, বধের ভাগী তুমি হইলা।
প্রেম তাড়না সহিতে নারি, গলে দিতেছি প্রেম কারী, হাশরেতে তব সঙ্গে খেলব রস রঙ্গের খেলা।
রক্তের পৈরণ পরে হৃদে মিশাইব তোরে,
নয়ন জলের মুক্তা গেঁথে হার পরাব প্রেমের মালা।
দেখিয়া প্রেমিক সবে, আনন্দে জয়ধ্বনি দিবে,
গাউছ ধনের দাস হাদীর আশেকি মাশুকি খেলা।