যার ভাবে যার মন মজে তাঁরে সেই পায়ে সই।
পরকালে ভাব বলে, স্বর্গে যায় সাথে লই।।
যাহার প্রেমের বলে, ত্বরিবেক দুই কূলে।
গুপ্তে ব্যক্তে মন প্রাণে, চল তাঁর হৈয়ে রই।।
যার নাম লক্ষ্য কৈরে, দুই কূলে বাঞ্ছা পুরে।
প্রাণপণ ভজ তাঁরে, তাঁহার কিঙ্কর হই।।
সেই জন প্রেম স্রোতে, ডুবি কুল মান জাতে।
যদি হয়ে টুকরী হাতে, তাকে কি ছাড়ি সই।।
বলে অধীন মকবুলে, জিয়ে যার প্রেমে মৈলে।
চল তাঁর নাম বৈলে, একদা শহীদ হই।।