যায় যায় যায় জীবন, নিশ্বাসে প্রশ্বাসে যায়।
নিশ্বাসে জীবন পায়, প্রশ্বাসে মৃত্যু দেখায়।।
নিত্য জন্ম নিত্য মৃত্যু সতত প্রলয় প্রায়।
জন্মিলে মরিতে হয়, মরিলে জীবন পায়।।
জন্ম মৃত্যু কিছু নয়, প্রভু লীলায় জয় ক্ষয়।
নিত্য নূতন বিরাজ করে, প্রভু নূতন লীলায়।।
তীক্ষ্ম ছলে প্রকাশিয়ে, আবার শীঘ্রতা লুপ্ত হয়ে।
শীঘ্রতা কারণে তোমা, স্থায়ীত সদা দেখায়।।
নদী নীরে যেই মত, করে নিত্য যাতায়াত।
মকবুল ছলে প্রভু খেলে, নিত্য নূতন খেলায়।।