ভাণ্ডারী সহজ খেলা নয়

ভাণ্ডারী সহজ খেলা নয় যারে দয়া করে মাওলা তার কি আছে ভয়।। এই ভাণ্ডারী যথাতথা, এই ভাণ্ডারী স্বর্গদাতা। এই ভাণ্ডারী আকাশ পাতাল, হয় সর্বময়।। ভাণ্ডারী সে কোনজন, বুঝিয়াছে মনে মন। এই ভাণ্ডারী নিরঞ্জন, পরম দয়াময়।। এক রূপ দেখ তার, আছে এখন দরবার। যার ভাগ্যের জ্যোতিঃ বড়, তারে তুলি লয়।। ভাণ্ডারী হয় হাবিবুল্লাহ, ভাণ্ডারী হয় রসূলাল্লাহ, […]

ভাণ্ডারী সহজ খেলা নয়
যারে দয়া করে মাওলা তার কি আছে ভয়।।

এই ভাণ্ডারী যথাতথা,
এই ভাণ্ডারী স্বর্গদাতা।
এই ভাণ্ডারী আকাশ পাতাল, হয় সর্বময়।।

ভাণ্ডারী সে কোনজন,
বুঝিয়াছে মনে মন।
এই ভাণ্ডারী নিরঞ্জন, পরম দয়াময়।।

এক রূপ দেখ তার,
আছে এখন দরবার।
যার ভাগ্যের জ্যোতিঃ বড়, তারে তুলি লয়।।

ভাণ্ডারী হয় হাবিবুল্লাহ,
ভাণ্ডারী হয় রসূলাল্লাহ,
মালেক বলে সত্য কথা, লুকাইবার কিছু নয়।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী