প্রেম প্রেম বলি সবে, প্রেম চিনা বড় দায়।
মোহকে প্রেম জেনে কত জন জীবন হারায়।।
মাশুক বলে জেনো তারে, আল্লাহু জহুর যার ভিতরে।
মেয়ে পুরুষ উভয় হবে, যদি সে ছিফত পায়।।
সুন্দরী রমণী দেখে ভ্রমে ‘মাশুকী’ জেনে থাকে।
মোহের কুহকে ডুবে, কত রসিক মারা যায়।।
মাইজভাণ্ডারী বাবা আমার, মাশুকী ছিফত তাঁহার।
সত্য প্রেম পেতে হলে, চল তার কদম তলায়।।
দীন সফি ভয়ে কাঁদে, না পড়ি যেন নারীর ফাঁদে।
কত অলী মারা গেছে, ঐ ফাঁদে পড়িয়া হায়।।