প্রিয়ের কি করি বাহান

প্রিয়ের কি করি বাহান, প্রিয়ের কি করি বাহান। হৃদ পাষাণী জানে করে মোমেরি সমান।। যারে হেরে প্রেম নজরে, লা’মকানে তোলে তারে। যথা দশদিগের কিছু নাই পরিমাণ।। কখন অনলে ফেলে, কভু প্রেম জল ঢালে। কখন হৃদে মিশে করে খুশির তুফান।। দিলে বন্ধে দরশন, পুলকিত হয় মন। যদি লুকে আড়ে ঠারে ছালাম হয়রান।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

প্রিয়ের কি করি বাহান, প্রিয়ের কি করি বাহান।
হৃদ পাষাণী জানে করে মোমেরি সমান।।

যারে হেরে প্রেম নজরে, লা’মকানে তোলে তারে।
যথা দশদিগের কিছু নাই পরিমাণ।।

কখন অনলে ফেলে, কভু প্রেম জল ঢালে।
কখন হৃদে মিশে করে খুশির তুফান।।

দিলে বন্ধে দরশন, পুলকিত হয় মন।
যদি লুকে আড়ে ঠারে ছালাম হয়রান।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী