প্রিয়ার ছলনা কঠিন

প্রিয়ার ছলনা কঠিন, প্রিয়ার বাহানা কঠিন। আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন।। যবে ছিলা এক জাত সবে ছিল এক সাথ। না আছিল তুমি আমি সতত স্বাধীন।। না আছিল সিংহাসন, না আছিল ত্রিভুবন। না ধরণী না গগন নহে রাত্র দিন।। আচম্বিতে রূপ সাগরে, প্রেমের তরঙ্গ পৈড়ে। রূপ ঘোমটা মুখে ধৈরে হৈলা অচিন।। হযরত মাওলানা ধন, […]

প্রিয়ার ছলনা কঠিন, প্রিয়ার বাহানা কঠিন।
আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন।।

যবে ছিলা এক জাত সবে ছিল এক সাথ।
না আছিল তুমি আমি সতত স্বাধীন।।

না আছিল সিংহাসন, না আছিল ত্রিভুবন।
না ধরণী না গগন নহে রাত্র দিন।।

আচম্বিতে রূপ সাগরে, প্রেমের তরঙ্গ পৈড়ে।
রূপ ঘোমটা মুখে ধৈরে হৈলা অচিন।।

হযরত মাওলানা ধন, ছলে মাওলার দর্পণ।
আপ্ত প্রেমে মজি মকবুলেরে দিলা চিন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

প্রিয়ার ছলনা কঠিন