প্রাণের বাবা দয়া কর

প্রাণের বাবা দয়া কর জ্বলে মরি মদন জ্বালায়। মোহ মায়া দূর কর, জীবন বিফলে যায়।। মোহ এই ভুবন ভরা তুই বিনে দেখি চারা। দয়াল বাবা! জীবন তরী কাম সমুদ্রে ডুবিয়ে যায়।। রক্ষা কর প্রাণ ভাণ্ডারী চৌদিকে ঘোর আঁধার হেরি। এস বাবা রৌশন করি পাব করিয়ে দাও ত্বরায়।। এস দাসের প্রাণের হরি গাউসুল আযম মাইজভাণ্ডারী। বেয়ে […]

প্রাণের বাবা দয়া কর জ্বলে মরি মদন জ্বালায়।
মোহ মায়া দূর কর, জীবন বিফলে যায়।।

মোহ এই ভুবন ভরা তুই বিনে দেখি চারা।
দয়াল বাবা! জীবন তরী কাম সমুদ্রে ডুবিয়ে যায়।।

রক্ষা কর প্রাণ ভাণ্ডারী চৌদিকে ঘোর আঁধার হেরি।
এস বাবা রৌশন করি পাব করিয়ে দাও ত্বরায়।।

এস দাসের প্রাণের হরি গাউসুল আযম মাইজভাণ্ডারী।
বেয়ে চল দেহ তরী, দূর করে সব ভয় ভাবনায়।।

দীন সফি আরজ করি মাহবুবকে দয়া করি।
মাহবুবী ছিফত দিয়ে দেখিয়ে দাও বিশ্ব জনায়।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী