নবী নবী করে

নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। এই কান্দনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো।। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবনা নবীর দেখা নবীকে দেখে মনের সুখে কবে আমি […]

নবী নবী করে আর কত কাল আমি কাঁদব
আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব।

এই কান্দনের কবে জানি হবে সমাধি
কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী
সেই নদী কেঁদে বলে সাগর বানাবো।।

সবাই আছে আমার তবু মনে হয় আমি একা
ততদিন লাগবে একা যতদিন পাবনা নবীর দেখা
নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো।।

কান্দি আমি বুকে নিয়ে নবীকে দেখার আশা
দিনে দিনে বাড়তে আছে নবীর ভালোবাসা
আশায় আশায় নয়ন ভাষায় আর কতদিন বাঁচবো।।

লেখক: সেলিম রিয়াদ হক্কানী