তৌহিদে পাইবে খোদা অজুদে মজুদ,
তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ।
তৌহিদ বুঝিল যেই, কামেল বনিল সেই,
তৌহিদ না বুঝে বান্দা বইবে যায় মর্দুত।
তৌহিদে দিল ছাপ হয়, তৌহিদে দুনিয়া জয়,
তৌহিদে জানিতে পারে মাবুদের কুদ্রুৎ।
তৌহিদের তলোয়ার চমকে বিজলি ধার,
তৌহিদি বুঝিতে পারে ওয়াজে বল অজুদ।
তৌহিদে সাধনা সার, তৌহিদে পুল ছেরাত পার,
তৌহিদে পায় খোদার দিদার, হইয়া বেখোদ।
রমেশ বলে সত্য জানি, ভাণ্ডারী তৌহিদে খনী,
তৌহিদে মিলায়ে দিবে দুধের সাথে দুধ।