কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে

কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে। আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে।। আশার আশে রৈলেম বসে, ধনি না আসিল কিসে। প্রাণ কেন্দে উঠিল শেষে, পন্থ তাকিয়ে।। যারে প্রাণে ভালবাসি, সে দিল গলেতে ফাঁসি। বিনা দোষে হৈলেম দোষী মন সঁপিয়ে।। মাওলানার শ্রীচরণে, কান্দিনু প্রেমের বাণে। প্রাণে বধিও না মোরে জ্বালাইয়ে।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে।
আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে।।

আশার আশে রৈলেম বসে, ধনি না আসিল কিসে।
প্রাণ কেন্দে উঠিল শেষে, পন্থ তাকিয়ে।।

যারে প্রাণে ভালবাসি, সে দিল গলেতে ফাঁসি।
বিনা দোষে হৈলেম দোষী মন সঁপিয়ে।।

মাওলানার শ্রীচরণে, কান্দিনু প্রেমের বাণে।
প্রাণে বধিও না মোরে জ্বালাইয়ে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে