কেমনে পাইব তোমার দেখা

কেমনে পাইব তোমার দেখা রে বন্ধু।। দেখা পাব আশা করে, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে, হৃদ মাজারে ছবি আছে আঁকা।। অদর্শনে কাঁদি আমি, একি রঙ্গ কর তুমি, গোপন ঘরে পর্দার আড়ে ঢাকা।। প্রেম চুম্বকের আকর্ষণে, মন লোহাকে সদাই টানে, ধৈর্য ধরে যায়না তো আর রাখা।। কি বুঝিয়ে ভাব ভিন, রমেশকে না দিলে চিন, মূল প্রেমেতে তুমি […]

কেমনে পাইব তোমার দেখা রে বন্ধু।।

দেখা পাব আশা করে, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে,
হৃদ মাজারে ছবি আছে আঁকা।।

অদর্শনে কাঁদি আমি, একি রঙ্গ কর তুমি,
গোপন ঘরে পর্দার আড়ে ঢাকা।।

প্রেম চুম্বকের আকর্ষণে, মন লোহাকে সদাই টানে,
ধৈর্য ধরে যায়না তো আর রাখা।।

কি বুঝিয়ে ভাব ভিন, রমেশকে না দিলে চিন,
মূল প্রেমেতে তুমি আমি মাখা।।

লেখক: কবিয়াল রমেশ শীল

কেমনে পাইব তোমার দেখা