এনেছি এনেছি গাউসে ভাণ্ডারী।
সে ধন নাহিক তোমার ভাণ্ডার ভরি।।
আজেজী মিনতি পাপ আর দুর্গতি।
আর আনিয়াছি প্রিয়ে নানান কচুরি।।
বিদ্যা বুদ্ধি হোশ আব, তোর প্রেমে হারাইনু সব।
প্রত্যয় না হলে দেখ এই অন্তর ছিঁড়ি।।
রহমান তোর নাম, জেনেয়াছি এই ছালাম।
কবুল করহ বন্ধু রহম করি।।