জজবার গুণে সৃজন কইল্যা আঠার আলম,
প্রভু জজবা না করিত না হইত ভুবন।
যখন খোদার জজবা হইলা,
আহাম্মদ বাহির হইল।
আদম ছলে বাহান করি করিল খেলন।।
জজবা হইতে মানব সৃষ্টি,
ক্বলব খোদে জ্বলের বাতি।
না বুঝিয়ে আলেমগণে-হিংসা করে সর্বক্ষণ।।
যদি প্রেম না হইত,
দয়া মায়া না করিত।
জজবা হানা, জজবা আনা, সাধন আশেকগণ।।
আশেকে মাশুক চিনে,
এস্কেরি দাহন টানে।
সত্য কিবা মিথ্যা বলি বুঝে লওনা মালেকের লিখন।।
জজবা হইতে নূরের বাতি,
জজবা হয় ক্বলব জ্যোতি।
জজবা জিকির না করিলে, মুরদা জান সেই জন।।
হালকার জিকির জজবার গুণে,
ইমাম তৈয়ার এই ভুবনে।
বানাই গেল মাইজভাণ্ডারী খোদে জব্বার মাওলানা।।