স্ব-মুখেতে শুনিয়া আমি আরজ করি।
এমন পেঁচের কথা তোমার বুঝিতে না পারি।।
কলে কলে তীর,
ধীরে ধীরে টান মার।
কেমনে বুঝিব এমন কারিগরী।।
তোমার খেলা তুমি খেল,
কত রঙ্গ করি বল।
কেমনে চিনিব বল, বল কেমনে ধরি।।
সখা পতি দয়াবান,
দাওনা চরণে স্থান।
ফাঁকি দিতে আসিলা বাবা, দয়াল ভাণ্ডারী।।
তুমি না কহিলে আগে,
আমি না জানিতাম তবে।
মালেকেরে বুঝাই কেনে, যাইবারে ছাড়ি।।
আশা মোর পূরণ কর,
বাবা মাওলা মাইজভাণ্ডার।
চাল চাতুরী করার
আশে খুলিয়াছ কি এই কারবার?
নূরের হাতে জ্বালাই দাওনা, নামের বাত্তি মেহের করি।।