আঁখির পুতুল বাবা মাওলানা

আঁখির পুতুল, বাবা মাওলানা, পরাণের পরাণ দাসের মাওলানা।। দেহেতে পরাণ তুমি, অঙ্গের রঞ্জন তুমি। প্রেমের কাকলী বাবা মাওলানা।। মানুষ পশু যত ইতি, সবার মাঝে তোমার স্থিতি। বহুরূপে করিতেছ ছলনা।। করে তুমি প্রেম ফন্দি, দাসগণে করি বন্দি। মাশুক সেজে করিতেছ বাহানা।। সফি পড়ে প্রেম ফান্দে, সকাতরে ডেকে কান্দে। প্রাণে এসো প্রাণের সোনা মাওলানা।। লেখক: সৈয়দ শফিউল […]

আঁখির পুতুল, বাবা মাওলানা,
পরাণের পরাণ দাসের মাওলানা।।

দেহেতে পরাণ তুমি,
অঙ্গের রঞ্জন তুমি।
প্রেমের কাকলী বাবা মাওলানা।।

মানুষ পশু যত ইতি,
সবার মাঝে তোমার স্থিতি।
বহুরূপে করিতেছ ছলনা।।

করে তুমি প্রেম ফন্দি,
দাসগণে করি বন্দি।
মাশুক সেজে করিতেছ বাহানা।।

সফি পড়ে প্রেম ফান্দে,
সকাতরে ডেকে কান্দে।
প্রাণে এসো প্রাণের সোনা মাওলানা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী