দিছি দিছি দিছি কপাল দিছি বাবার চরণে।
তহরিমা বেঁ কপাল-দিছি জীবন মরণে।।
আউয়াল আখের কি জানিনা,
জাহের বাতুন ঠিক বুঝিনা।
জানিনা কিছুই আমি গাউসে ধন বাবা বিনে।।
তোমার নামে জীবন তরী,
ভাসাইয়াছি-মাইজভাণ্ডারী।
ভাসাও কিংবা ডুবাও মোরে, সবই জানে বাবাজানে।।
ওহে দয়াল মাইজভাণ্ডারী,
দাসে একটু দয়া করি।
সফিকে রাখিও বেঁধে, জীবনে আর মরণে।।