বন্ধু তোর প্রেমে পড়ি হু-হু করি, তুমি বড় হৃদ পাষাণী।
বন্ধু মুই ডুবি জলে লওনা কোলে, গেলরে মোর এই পরানি।।
প্রিয়া এবে দেখি রবে, কেন তবে করিলা চাঁন বদনি।।
ছালামে ছাড়িয়ে একা, নাদি দেখা ভুলিয়াছ চন্দ্রাননী।
বন্ধু এবে আইস ফিরি, নয়ন ভরি হেরি তোর চরণ খানি।।
গেলে জীবন নাহি ভাবন, দিয়েছি মন তোর নিছনি।
এবে প্রিয়ে দেখা দিয়ে, শান্ত কর মম প্রাণী।।