মন ছেড়ে দে খুটি নাটি, মন ছেড়ে দে খুটি নাটি।
ভাব মাওলা ধনের কদম দুটি।
এলি বা কই, যাবি বা কই ভাবলি বা কই সেই কথাটি।
তুই পরেরে বুঝাইতে পারিস নিজে বুঝবার অনেক ত্রুটি।
কাম কামিনীর ঝরণা জলে এই দুনিয়ার পিছল মাটি,
প্রেম রস্তাতে চলতে হলে শক্ত রাখিস ভাবের খুটি।
সাধন ভজন করবি বলে করলি কত ছুটাছুটি।
জাতে ঘরে জাত মিশালে বন্ধ হবে উজান ভাটি।
প্রেম খেলা এস্কের মামলা, খেলে দেখনা এই খেলাটি।
মাইজভাণ্ডারী খেলছে খেলা রমেশ যেন তার খেলার গুটি।