সখি আমার প্রাণ হল উথলা

সখি আমার প্রাণ হল উথলা, কে জানে পিরিতি এত জ্বালা। (সখিরে) দুঃখের কথা কারে কই, বুঝতে দরদী কই, যারে কই করে অবহেলা। আমি থাকি যাহার আশে, সে জানি কখন আসে, আসার আশে কাটাই সারা বেলা। (সখিরে) সব তারে দিয়েছি সখি, আর যেন কি দিবার বাকি, বুঝিনা নিজে তো অবলা। মনে মনে ভাবি তাই, যদি একটু […]

সখি আমার প্রাণ হল উথলা,
কে জানে পিরিতি এত জ্বালা।

(সখিরে) দুঃখের কথা কারে কই, বুঝতে দরদী কই,
যারে কই করে অবহেলা।
আমি থাকি যাহার আশে, সে জানি কখন আসে,
আসার আশে কাটাই সারা বেলা।

(সখিরে) সব তারে দিয়েছি সখি, আর যেন কি দিবার বাকি,
বুঝিনা নিজে তো অবলা।
মনে মনে ভাবি তাই, যদি একটু দেখা পাই,
দুই হাতে জড়ায়ে ধরি গলা।।

(সখিরে) যে একবার দেখেছে তারে, ঝাঁপ দিয়েছে রূপসাগরে
সেই রূপেতে ভুবন উজলা।
কোটি কোটি শশধরে শোভা ধরে অধরে,
ধৈর্য ধরে কিসে রই অবলা।

(সখিরে) বন্ধুর বিরহ, জ্বলে প্রাণ অহরহ,
কহ কহ কিসে জুড়াই জ্বালা।
রমেশ ভেবে কয় অন্তরে, ভাগ্যে থাকলে পাব তারে।
তার আশাতে মরণ হলেও ভালা।।

লেখক: কবিয়াল রমেশ শীল

সখি আমার প্রাণ হল উথলা