আমার এই নিবেদন দয়াল বাবা গো মাইজভাণ্ডারী।
রবি বসিল পাটে, ধেয়ে এলেম ভবের ঘাটে,
এইসে নদীতটে উপায় নাহি হেরি।।
বাষট্টি বৎসরে পাড়ি, বেলা আছে দণ্ড ছাড়ি,
আমায় পার করি দাও দিয়ে চরণ তরী।।
যদি আমার তরী ডুবে, দয়াল নামেতে কলঙ্ক হবে,
তুমি ভবের নাবিক এই দুঃখ আমারী।।
রমেশ তোমার পাগল ছেলে, ঘাটে আইল সন্ধ্যাকালে,
এবার বুঝা যাবে বাবার বাহাদুরি।।