ভালোবাসার মানুষ আমি

ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি,আজ আমি বড় একা হয়ে গেছি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী,দুইজনে করেছিলাম কত মধুর প্রীতি।সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি ।। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে,সেখান থেকে আর কোনোদিন আসে নাই আর ফিরে।আমার দেখার কেউ রইল না – আমি কেমন আছি ।। বাকি জীবন একা একা কাটাবো কী […]

ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি,
আজ আমি বড় একা হয়ে গেছি।

যৌবনে যারে আমি করেছিলাম সাথী,
দুইজনে করেছিলাম কত মধুর প্রীতি।
সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি ।।

হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে,
সেখান থেকে আর কোনোদিন আসে নাই আর ফিরে।
আমার দেখার কেউ রইল না – আমি কেমন আছি ।।

বাকি জীবন একা একা কাটাবো কী করে,
জীবনসাথী আর আসবে না আমার বাসরে
বন্ধুর স্মরণে আমি এই গান লিখেছি ।।

লেখক : আক্কাস দেওয়ান

ভালোবাসার মানুষ আমি