ভাণ্ডারী নাম মধু ভাণ্ড জপ সে মধুর নাম।
জপে যে মধুর নাম, পুরে তার মনস্কাম।।
ভাণ্ডারীর নাম লওয়া, আল্লার নাম সার হওয়া।
মন প্রাণে জপ নাম, অহরহ সোবহ সাম্।।
সে নাম শব্দ ছাড়, নাম মূল অর্থ ধর।
ফানা সাগর তয় কর, যাও মন দর্শন ধাম।।
নাম অর্থ আপন চিন, যেই হয়ে লা’র অধিন।
সার হয়ে পরি চিন, সাধে ইল্লাল্লার মোকাম।।
মকবুল মকবুল হবে, মনস্কাম পূর্ণ হবে।
কভু ভিন্ন না হইবে, সদা নিত্যানন্দ ধাম।।