আবদার করেছি বাবা বাপের কাছে

আবদার করেছি বাবা বাপের কাছে অবোধ ছেলে, কিবা ক্ষতি হয় গো টুকু মিঠাই মন্ডা হাতে দিলে।। হও গো বটে দয়াল দাতা, কর একি নিষ্ঠুরতা, চাওনা ফিরে কেমন কথা! ডাকে খোকা বাবা বলে।। আমি তোমার নামধারী, আজীবন তোমার পূজারী, যখন যাহা চাইগো বাবা, কে দিবে তুমি না দিলে।। এখন সারা ভূমন্ডলে, তব কোপানল জ্বলে, দাসগণ যাবে […]

আবদার করেছি বাবা বাপের কাছে অবোধ ছেলে,
কিবা ক্ষতি হয় গো টুকু মিঠাই মন্ডা হাতে দিলে।।

হও গো বটে দয়াল দাতা,
কর একি নিষ্ঠুরতা,
চাওনা ফিরে কেমন কথা! ডাকে খোকা বাবা বলে।।

আমি তোমার নামধারী,
আজীবন তোমার পূজারী,
যখন যাহা চাইগো বাবা, কে দিবে তুমি না দিলে।।

এখন সারা ভূমন্ডলে,
তব কোপানল জ্বলে,
দাসগণ যাবে কোথা তুমি দয়া না করিলে।।

যদি মোরা অপরাধী,
সত্য তুমি ক্ষমাবাদী,
বর্ষিয়ে রহমতের ধারা শান্তি দাও ভূমণ্ডলে।।

তোমার দেশ তোমার রাজ্য,
রক্ষা করা তোমার কার্য,
রাজা-প্রজা সবই তারা চলে তোমার কৃপা বলে।।

বিষম বিপদে বাবা,
রক্ষা কর কেবলা কাবা,
কি ফল তোমারি ধাম নাস্তিকের কবলে গেলে।।

রাজাকে সুমতি দাও,
প্রজাকে নেওয়াজি নাও,
জয়ভিক্ষা করে তোমার করিমে চরণ তলে।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

আবদার করেছি বাবা বাপের কাছে