ডাকি গেল মোরে কেবা আঁখি ঠারে।
শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে।।
কুল মান সব ত্যাজি অবশেষে।
প্রেম বাঁশি তাঁরি দিয়ে মম করে।।
বৈরাগীর বেশে আমা তাঁর উদ্দেশ্যে।
ভ্রমাইল কত নগরে বাজারে।।
কোন স্থানে যদি পাই আমি তাঁরে।
প্রাণ গেলে মম না ছাড়িব তাঁরে।।
বনতত্ত্বে যদি এবার না পাই।
গলে মারি ছুরি যাব আমি মৈরে।।
প্রিয়ে মাওলাধন কতেক যাতন।
কৃপা কর এবে মকবুলেরে মাইরে।।