তুমি তো রসিক নাগরী, তুমি তো রসিক নাগরী।
হৃদাসনে বস তব পায়েতে ধরি।।
ঠমক দেখিয়ে তোর, তব প্রেমে হইনু ভোর।
শক্তি হীন হৈয়ে এবে মিনতি করি।।
কি রসের খেলা তোর, থাকিয়ে অন্তরে মোর।
নানা রঙ্গে বিরাজিত ধরিতে না’রি।।
তুমি মাত্র গুণবান, সর্বস্থানে তোমা স্থান।
কিন্তু কোথা না পাইনু তোমা বিচারি।।
তুমি মম চক্ষু কর্ণ, তুমি মম দেহ প্রাণ।
পাই পাই লাগে কিন্তু পাইতে না’রি।।
মকবুল কাল আশে গেল, এবে প্রিয়ে এসে মিল।
তোমা থেকে তোমা চাহি মাওলা ভাণ্ডারী।।