হাউসের মদন কড়ির উদ্দেশ্যে

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি। গেছে কালা প্রাণ কেড়ে, যাব তাঁরে ধরিবারে। উদাস মনে যথায় তথায়, দেখিব বেড়াই।। কালা প্রাণের হাউসে কড়ি, গেছে প্রাণ করে চুরি। হায় হায় করি, নগরে নগরে ফিরে চাই।। বন বৃন্দাবন দৌড়ি, যথা গেছে প্রাণ কাড়ি। সমুদ্র তরঙ্গ আঁড়ে, রইল কি লুকাই।। প্রেম পবনে ভার করি, চৌদিকে দেখিব […]

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি।

গেছে কালা প্রাণ কেড়ে, যাব তাঁরে ধরিবারে।
উদাস মনে যথায় তথায়, দেখিব বেড়াই।।

কালা প্রাণের হাউসে কড়ি, গেছে প্রাণ করে চুরি।
হায় হায় করি, নগরে নগরে ফিরে চাই।।

বন বৃন্দাবন দৌড়ি, যথা গেছে প্রাণ কাড়ি।
সমুদ্র তরঙ্গ আঁড়ে, রইল কি লুকাই।।

প্রেম পবনে ভার করি, চৌদিকে দেখিব উড়ি।
কিবা শূন্য মেঘে তাঁরে, রেখেছে লুকাই।।

প্রিয় পাখি গেল ধাইয়া, করিমেরে না মাতাইয়া।
কে তাঁর উদ্দেশ্য জানে, কে দেবে দেখাই।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে