রাখ মার তোমার ইচ্ছা, তুমি কর্তা ইচ্ছাময়,
জীবন-মরণ সমান কথা, যদি তোমার দয়া হয়।।
জীবন তোমারি দান, মরণ মিলনের টান,
এই বটে আনন্দের সাড়া তবে কি মরণের ভয়।।
তব কৃপা পায়না যারা,
তারা হয় জীয়ন্তে মরা,
তোমারি করুণা হলে মরিয়ে অমর হয়।।
তোর সাথে নরকে গেলে,
স্বর্গ সুখ শান্তি মিলে,
তুমি ছাড়া স্বর্গই নরক, সাধুগণে কয়।।
যে দয়া করেছ মোরে,
রেখেছি অঞ্চল ভরে,
দেখাব হাশরে যদি নেকী-বদীর প্রশ্ন হয়।।
সম্মুখে অন্তিমের পাড়ি,
তুমি যদি হও কাণ্ডারী,
নামের বানা শিরে ধরে পাড়ে যেতে কিসের ভয়।।
তব নামের জপমালা,
আজন্ম জপেছি মাওলা,
সছজুদ প্রার্থনা কবুল করো দয়াময়।।
করিমের প্রাণ পাখী,
এ দেহ-পিঞ্জরে থাকি,
উড়ে যেতে পায় যেন তোমার চরণদ্বয়।।