মুখের পরে আঞ্চল ধৈরে ছল কৈরে আসিলেন এথা।
ঐ যে বিম্ব উঠিল ভেসে পুনঃ গিয়ে মিশল কোথা।।
প্রেম সিন্ধুতে ঢেউ উঠিল, ভব বিম্ব প্রকাশিল।
বিন্ধুতে সিন্ধু লুকিল, বাড়াইল বিরহ ব্যথা।।
প্রেমবীজ বিকশিল, শাখা পত্র বাড়াইল।
ফুল প্রস্ফুটিল ফলে পুনঃ বীজ পেলে কোথা।।
গুপ্তে ব্যক্তে নানা রঙ্গে, সদা ভাসি প্রেম তরঙ্গে।
আদ্য ইহ পরকালে, সে রসিক যথা তথা।।
প্রেমসিন্ধু মাওলানা ধন, ঢাকার বাঁকা প্রেম মহাজন।
মকবুল কলঙ্কিয়ার ছলে প্রকাশে প্রেমের সুকথা।।