বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে

বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে অদর্শনে প্রাণ মন যায় যায়রে। হৃদাসন পাতি, জাগিলা সারারাতি, নয়ন প্রহরী দিয়া হায় হায়রে। শর্বরী হৈল গত, অরুণ উদিত, মুদিত কুমুদি আশা হায় হায়রে।। রাখি নয়ন বারি সোহাগ ভৃঙ্গারে ভরি, চরণ ধোয়াব বলে হায় হায়রে। খোপা সহচরী, গামোছা প্রসারি, চরণ মুছাবে বন্ধুর হায় হায়রে। বন্ধু না আসিল, আশা না পুরিল, কপালে […]

বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে
অদর্শনে প্রাণ মন যায় যায়রে।

হৃদাসন পাতি, জাগিলা সারারাতি,
নয়ন প্রহরী দিয়া হায় হায়রে।
শর্বরী হৈল গত, অরুণ উদিত,
মুদিত কুমুদি আশা হায় হায়রে।।

রাখি নয়ন বারি সোহাগ ভৃঙ্গারে ভরি,
চরণ ধোয়াব বলে হায় হায়রে।
খোপা সহচরী, গামোছা প্রসারি,
চরণ মুছাবে বন্ধুর হায় হায়রে।

বন্ধু না আসিল, আশা না পুরিল,
কপালে লিখন বুঝি হায় হায়রে।।
তুমি নিষ্ঠুরের শ্রেষ্ঠ, অন্তে গরল মুখে মিষ্ট,
প্রষ্টতা বুঝিনু বন্ধু হায় হায়রে।

আগে যদি জানিতাম প্রেম কি করিতাম,
কাঁদাবে জনমাবধি হায় হায়রে।
রমেশ কয় যে কাঁদবে সেই তো নয়ন মুছাইবে,
ধৈর্য বিনে কার্য হয় নারে।

লেখক: কবিয়াল রমেশ শীল

বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে